Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বর্ণালংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ

BN DESK
15 May 2024, 10:52 AM পড়তে ১ মিনিট
স্বর্ণালংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ

স্বর্ণালংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের হার ও স্বর্ণালংকার বিক্রিতে ন্যূনতম মজুরি পুননির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে ন্যূনতম ৬ শতাংশ মজুরি নির্ধারণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

 
নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। আগে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।
 
বাজুস জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণালংকার বিক্রির সময় ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।স্বর্ণালংকার বিক্রির সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলংকায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকংয়ে ৩০ শতাংশ, মালয়েশিয়ায় ৩৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরি গ্রহণ করা হয় বলেও জানিয়েছে বাজুস।
 
বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতার কাছ থেকে ৬ শতাংশ মজুরি নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
 
দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৩৩৯ টাকায়।
পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

স্বর্ণালংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার