Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

BN DESK
03 September 2026, 02:10 AM পড়তে ১ মিনিট
ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

মফস্বল ডেস্ক : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকচাপায় অটোভ্যানের চালক ও যাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সাইদ মোড়ল (৪৫), ভ্যানচালক মো. মনি হোসেন (৪৫) ও মো. আজাদ (৩৫)।  

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাইদ মোড়ল নামে ভ্যানের এক যাত্রী নিহত হন। তিনি রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মো. রেজ্জাক মোড়লের ছেলে। পরে স্থানীয়রা ভ্যানচালক ও অপর যাত্রীকে উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। নিহত ভ্যানচালক মনি হোসেন রামপাল উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও যাত্রী মো. আজাদ রামপালের ঝনঝনিয়া গ্রামের ইকলাচ মোড়লের ছেলে। ওসি আরও জানান, ঘাতক চালক ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় বেপরোয়া গতির ট্রাকচালক মো. সাফায়েত হোসেনকে (১৮) আটক করেছে পুলিশ। ঘাতক ট্রাকচালক মো. সাফায়েত হোসেন যশোরের চৌগাছা থানার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ট্রাকচাপায় অটোভ্যানের চালকসহ নিহত ৩

B
BN DESK | 27 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার