Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে পরীক্ষা হলের সামনেই এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যার চেষ্টা’

BN DESK
08 July 2024, 10:04 AM পড়তে ১ মিনিট
বরিশালে পরীক্ষা হলের সামনেই এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যার চেষ্টা’

বরিশালে এইচএসসির পরীক্ষা কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করেছে এক পরীক্ষার্থী। ওই  শিক্ষার্থীর নাম সুমা আক্তার (১৭)। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

আজ রবিবার অমৃত লাল দে মহাবিদ্যালয় কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান বলেন, আজ এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। পৌনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়। কেন, কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সুমা আক্তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করলে কলেজ কর্তৃপক্ষ সকাল তাকে হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসকরা জানান, সে কীটনাশক জাতীয় কিছু পান করেছে।

এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশালে পরীক্ষা হলের সামনেই এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যার চেষ্টা’

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার