Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের হাতে খুন হলেন স্কুলশিক্ষক বাবা

BN DESK
06 September 2026, 09:48 AM পড়তে ১ মিনিট
ছেলের হাতে খুন হলেন স্কুলশিক্ষক বাবা

মফস্বল ডেস্ক : তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় ময়মনসিংহের ভালুকায় মজিবুর রহমান পান্না (৫২) নামে এক স্কুলশিক্ষককে হত্যা করেছে তারই ছেলে রাব্বি (১৭)। 

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রাব্বি মজিবুর রহমান পান্না ও তার প্রথম স্ত্রীর সন্তান। নিহত মজিবুর রহমান পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকার মৃত সালামত শেখের ছেলে। তিনি স্থানীয় মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিবুর রহমান পান্না তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তাদের তালাকও হয়ে যায়। কিন্তু পান্না তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাব্বি হাতে থাকা কলম দিয়ে তার বাবার বুকে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। অন্যদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ছেলের হাতে খুন হলেন স্কুলশিক্ষক বাবা

B
BN DESK | 27 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার