Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
ভোলায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ

নিউজ ডেস্ক:  ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ভাসান চরের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ৮ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হন তারা।

নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা।

তিনি জানান, শুক্রবার বিকেলে ঢালচরের মোসলেউদ্দিন মাঝির নেতৃত্বে ৮ জেলে ভাসান চরের সাগর মোহনায় মাছ শিকার করতে যান। কিন্তু রাত ১১টার পর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। সব জেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তার দাবি, যেখানে জেলেরা মাছ শিকার করতে গেছেন সেখানে ফোনের নেটওয়ার্ক থাকে। তবে গতকাল সন্ধ্যার পর রাত পর্যন্ত ঝড়ে নদী ও সাগর মোহনা উত্তাল থাকায় হয়তো ওই ট্রলারটি স্রোতে দিক হারিয়ে গভীর সাগরে নেটওয়ার্কের বাইরে চলে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার