Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের বালি আর্কেড এ ৩১তম রেস্টুরেন্ট খুলেছে

BN DESK
05 September 2026, 10:24 AM পড়তে ১ মিনিট
ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের বালি আর্কেড এ ৩১তম রেস্টুরেন্ট খুলেছে

বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের বালি আর্কেড এ উদ্বোধন করেছে তাদের ৩১তম রেস্টুরেন্ট । গ্রাহকদের “চিজি হ্যাপিনেস” এর সুযোগ দিতে চট্টগ্রামের বালি আর্কেড এ ১১ জুলাই, ২০২৪ এ শাখাটি উদ্বোধন হয়। আন্তর্জাতিক মানের ডোমিনো’জ পিৎজা’র এই নতুন আউটলেটটি চক বাজার এবং বালি আর্কেডবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে। পাইপিং হট পিৎজা, নতুন শুরু হওয়া অরেগানো রাইস এবং সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনো’জ পিৎজা সর্বদা সচেষ্ট। ডোমিনো’জ পিৎজার ৩০ মিনিটের ডেলিভারীর এই বিশ্বব্যাপী হলমার্ক ডেলিভারি সেবাটি বালি আর্কেড রেস্টুরেন্ট থেকে পাওয়া যাবে। এই রেস্টুরেন্টটির উদ্বোধনের সময় ডোমিনো’জ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন “এস, ও, এস, চিলড্রেনস ভিলেজ” এর ছাত্র-ছাত্রীবৃন্দ, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।

জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেছেন, “ডোমিনো’জ পিৎজা গত ৫ বছরে এই দেশে সবচেয়ে দ্রুততার সাথে বড় হওয়া ফুড ব্রান্ড এবং বালি আর্কেড এ আমাদের নতুন এই রেস্টুরেন্ট খুলতে পেরে আমরা বেশ গর্বিত। এদেশে আমাদের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা ক্রমাগত আমাদের রেস্টুরেন্ট নেটওয়ার্ক প্রসারিত করছি। ডোমিনো’জ পিৎজার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা বাংলাদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বালি আর্কেড এ রেস্টুরেন্ট এ সবাইকে স্বাগত জানাতে আমরা উন্মুখ।“

নতুন বালি আর্কেড রেস্টুরেন্ট থেকে আমরা চকবাজার, বাকালিয়া, জয়নগর, ডিসি রোড, দেবপাহার, চন্দনপুরা এবং কাপাসগোলা তে হোম ডেলিভারী করতে পারবো। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।  

বর্তমানে ডোমিনো’জ পিৎজার সর্বমোট ৩০টি আউটলেট আছে যা ঢাকার ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান ১, ধানমন্ডী ২৭, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বনশ্রী, ইসিবি চত্বর, উত্তরা সেক্টর ৬, শান্তিনগর, বেইলি রোড, দনিয়া, পল্টন, শেফ'স টেবিল কোর্টসাইড ও শেফ'স টেবিল গুলশান ২, চট্টগ্রামের আগ্রাবাদ ও জি.ই.সি এবং নারায়ণগঞ্জ এ অবস্থিত। বর্তমানে ডাইন ইন, ডেলিভারি এবং টেকঅ্যাওয়ে সেবার মাধ্যমে বিভিন্ন প্রান্তের পিৎজাপ্রেমীরা আমাদের সুস্বাদু পিৎজা উপভোগ করতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ডোমিনোজ পিৎজা চট্টগ্রামের বালি আর্কেড এ ৩১তম রেস্টুরেন্ট খুলেছে

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার