Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

BN DESK
04 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট
ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পর হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে। 
এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভালুকা মডেল থানা-পুলিশ। 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজার ভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গত সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশে ধানখেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে। 
কাচিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। হাজেরা খাতুন দুই সন্তানের জননী। সে একই ইউনিয়নের পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে। 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। প্রায়ই সোহেল স্ত্রীকে মারধর করত। এ ঘটনার পর থেকেই স্বামী সোহেল পলাতক রয়েছে। 
ওসি শাহ কামাল আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজেরা তার স্বামীর হাতে খুন হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

B
BN DESK | 07 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার