Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জনতা ব্যাংক পিএলসি. এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে পুরস্কার অর্জন ও চুক্তি স্বাক্ষর

BN DESK
08 September 2026, 12:19 AM পড়তে ১ মিনিট
জনতা ব্যাংক পিএলসি. এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে পুরস্কার অর্জন ও চুক্তি স্বাক্ষর

 ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে জনতা ব্যাংক পিএলসি. রাস্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে অতি উত্তম ক্যাটাগরিতে ৯৬.০৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
গত ২৭ জুন, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ এর সাথে জনতা ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর করেন এবং জনতা ব্যাংক পিএলসি. এর পক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের এপিএ পুরস্কারের সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, যুগ্ম সচিব ও মন্ত্রণালয়ের এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আকতার বানু, জনতা ব্যাংক পিএলসি.-র সিএফও (ডিএমডি) ও এপিএ টিম লিডার মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ এবং এপিএ কর্মকর্তা জনাব মোঃ ইমরোজ আহসান উপস্থিত ছিলেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসি. এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে পুরস্কার অর্জন ও চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার