Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ট্রাক ঢুকে নিহত ২

BN DESK
01 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ট্রাক ঢুকে নিহত ২

মফস্বল ডেস্ক : যশোরের মনিরামপুর উপজেলার বেলতলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক অটোরাইস মিলে ঢুকে ট্রাকের হেলপারসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) ও ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)।

পুলিশ জানায়, ট্রাকচালক নূরুল ইসলাম গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাঙ্ক নিয়ে সাতক্ষীরার শ্যামনগর যাচ্ছিলেন। পথে ট্রাকটি যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার বাঁধাঘাটা স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপারী রাইস মিলের গেইটে ঢুকে দেয়। এসময় সেখানে থাকা আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া মারা যান। পরে স্থানীয়রা আহত চালকসহ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নিয়ন্ত্রণ হারিয়ে রাইস মিলে ট্রাক ঢুকে নিহত ২

B
BN DESK | 10 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার