Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে যুবকের জানাজা

BN DESK
05 September 2026, 01:11 PM পড়তে ১ মিনিট
মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক  অবরোধ করে যুবকের জানাজা

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়কেই নিহতের জানাজা পড়েন স্থানীয়রা।

আরিফুল হক এরশাদ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে স¤প্রতি সাইনবোর্ড এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১ জুন রাতে সড়ক দুর্ঘটনায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। পরে ৯ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ মুহূর্তে মহাসড়ক থেকে এ অপরিকল্পিত পিচ ঢালাই সরিয়ে না নিলে আমরা লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেব।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সড়ক বিভাগের পক্ষ থেকে দ্রæত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মরদেহ নিয়ে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে যুবকের জানাজা

B
BN DESK | 10 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার