Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্বিতীয় বিয়ের চারদিন পর বৃদ্ধকে বাবাকে কুপিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 02:18 AM পড়তে ১ মিনিট
দ্বিতীয় বিয়ের চারদিন পর বৃদ্ধকে বাবাকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : দ্বিতীয় বিয়ের করার চার দিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে বাগেরহাটের শরণখোলায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছে। মোহাম্মদ আলী খান ভাপারনপাড় গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে। তিনি চার দিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে মেজো ছেলে রফিকুলের সঙ্গে বিবাদ ছিল বলে জানা গেছে।

শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দ্বিতীয় বিয়ের চার দিন পর মোহাম্মদ আলী খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, তার দুই ছেলেই তাকে হত্যা করেছে। ঘাতকদের আটকের জন্য তথ্য প্রযুক্তিসহ পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দ্বিতীয় বিয়ের চারদিন পর বৃদ্ধকে বাবাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার