Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হাতে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের মৃত আব্দুল মতলিব সরদারের ছেলে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, প্রয়োজনীয় কাজ শেষে গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি বাড়ি ফেরার জন্য রওয়ানা হলে পথিমধ্যে রেমা-সাটিয়জুড়ী সড়কের লাতুরগাঁও এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। আর এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিবেশিদের সাথে মামলা মোকদ্দমার কারণে এই হত্যাকাণ্ড। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। 

 

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক ব্যক্তি খুন

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার