Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

BN DESK
20 May 2024, 11:54 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে চোর সন্দেহে  যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।  সোমবার ভোররাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজ ফকির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী।

জানা গেছে, রোববার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় মৃত এলেম গাজীর বাড়িতে চুরি করতে যায় রিয়াজ ফকির। ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করার সময় পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা এসে ওই চোরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে গতকাল সকালে রিয়াজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারেকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার