Logo
ট্রেন্ডিং: মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র আজও ২৫ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ গাজায় ২৪ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

BN DESK
04 July 2024, 09:35 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় বাবুল (৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নয়মাইল বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ফায়ার সার্ভিস টিম। নিহত বৃদ্ধ শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাফুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়মাইল হাট থেকে বের হয়ে বৃদ্ধ বাবুল ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় শেরপুর থেকে বগুড়াগামী ট্রাকের চাপায় ঘটাস্থলেই প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠিয়ে দেয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার