Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত, বাবা-ছেলে আহত

BN DESK
04 June 2024, 06:20 PM পড়তে ১ মিনিট
সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত, বাবা-ছেলে আহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া (৩০) নামে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী পূর্ব পাড়া গ্রামের পানাউল্লার ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মৃত মাহমুদ হাজীর ছেলে শাহ জামাল (৫৫) এবং তার ছেলে সবুর (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের। তিনি জানান, মঙ্গলবার সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ির পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই তারা কাজ করতে থাকেন। এসময় বজ্রপাতে ফরিদ মিয়াসহ ৩ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসে। এর মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাকি দুইজনকে অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

সরিষাবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত, বাবা-ছেলে আহত

B
BN DESK | 04 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার