বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিকলে বেঁধে রাখা অবস্থায় আলম ফরাজি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে পুলিশ তার মরদেহ হেফাজতে নেয়।
আলম ফরাজির মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ। রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের মা রহিমা বেগম, ভাই বাদশা ফরাজি, এবং বোন রোকসনা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রহিমা বেগম জানান, তার ছেলে আলম ফরাজি দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভুগছিল। পরিবারের সদস্যরা তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখত। রবিবার রাত ১টার দিকে আলমকে ঘরের পেছনে একটি গাছের সঙ্গে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিল। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে দেখেন সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখেন সে মৃত। তার গলায় একটি রশি পেঁচানো ছিল।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখনও কেউ অভিযোগ করেনি। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করানো হবে।
শিকলে বেঁধে রাখা যুবকের মৃত্যু, মা-ভাই-বোন আটক
BN DESK
03 September 2026, 02:19 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বাগেরহাটে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বেনাপোল স্থলবন্দরে আমদানি করা কাঁচামরিচের ট্রাকে মিললো পিস্তল-গুলি
শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
ঝিনাইদহে ছিনতাইকারী আটকঝিনাইদহে ছিনতাইকারী আটক
খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু