Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনার সড়কে ঝরলো তিন প্রাণ

BN DESK
05 June 2024, 12:41 PM পড়তে ১ মিনিট
খুলনার সড়কে ঝরলো তিন প্রাণ

মফস্বল ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালি ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন এবং মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের দুইজনের পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনার সড়কে ঝরলো তিন প্রাণ

B
BN DESK | 05 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার