Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় উব্ধাখালির পানি বিপৎসীমা ছাড়িয়েছে

BN DESK
01 September 2026, 08:32 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় উব্ধাখালির পানি বিপৎসীমা ছাড়িয়েছে

নেত্রকোণা প্রতিনিধি: টানা বৃষ্টিতে নেত্রকোণার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এছাড়াও সোমেশ্বরী ও কংশের পানিও বেড়ে চলেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, গত ২৭ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ২৫ সেন্টিমিটার বেড়েছে। এখন পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে রোববার সকাল ৯টায় উব্ধাখালির পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে দিয়ে বইছিল। কিন্তু ভারি বৃষ্টি হওয়ায় উব্ধাখালি নদীর পানি দ্রæত বেড়ে চলেছে।

এছাড়া সোমেশ্বরী ও কংশ নদীর পানিও বাড়ছে বলে জানান সারোয়ার।

তিনি বলেন, সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিজয়পুর পয়েন্টে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে ১ দশমিক ৮০ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। আর কংশের পানি বেড়ে জারিয়া পয়েন্টে ১ দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় উব্ধাখালির পানি বিপৎসীমা ছাড়িয়েছে

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার