Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

BN DESK
16 May 2024, 09:02 PM পড়তে ১ মিনিট
নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার হলো একদিন পর। নেত্রকোনার পুর্বধলায় রাজধলা বিলের বড়ঘাটের পানি থেকে ময়মনসিংহের ডুবুরি দল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্কুলছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ উদ্ধার করে।

মৃত আকিব হাসান মাহিন পুর্বধলা রাজপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে। সে জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার দুপুরে স্কুল শেষে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছিল আকিব।

আকিবের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আকিব তার দুই বন্ধুর সাথে ঘুরতে যায়। দুই বন্ধু একই উপজেলার সাইমন ও আবির ঘুরাঘুরি শেষে বিকাল ৫ টার দিকে বাড়ি ফিরে গেলেও আকিব রাত ১০টা নাগাদ বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরের দিকে স্বজনরা আকিবের পরিহিত জামা ও মোবাইল পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয় রাজধলা বিলের উত্তর পশ্চিম কোনে। পরে স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১ টার আকিবের মরদেহ উদ্ধার করে পরিহিত জামা ও মোবাইলের সন্নিকটেই বিলের পানি থেকে।

খবরের সত্যতা নিশ্চিত করে পুর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার