Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পূজা উপলক্ষে অতিরিক্ত মদপান করে একজনের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
পূজা উপলক্ষে অতিরিক্ত মদপান করে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক:   চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ‘অতিরিক্ত মদপানে’ অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান।

সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।


নিহতের মেয়ে জামাই পিন্টু বলেন, ‘বয়স ৫০ পার হয়েছে। পূজা উপলক্ষে অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করেন তিনি। বুধবার (৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হলে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

পূজা উপলক্ষে অতিরিক্ত মদপান করে একজনের মৃত্যু

B
BN DESK | 11 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার