Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমারখালীতে নির্বাচনি সহিংসতায় আহত সেই যুবকের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:46 AM পড়তে ১ মিনিট
কুমারখালীতে নির্বাচনি সহিংসতায়  আহত সেই যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত যুবক ৫ দিন পর মারা গেছেন। নিহত তরিকুল ইসলাম তারিক (৩৫) বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থক।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর খবরে পরিস্থিতির অবণতি হতে পারে তাই অতিরিক্ত পুলিশসহ তিনি এলাকায় আছেন বলেন জানান। তিনি বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য,গত ২১ মে ভোটের দিন বিকেল সোয়া ৪ টার দিকে ভোট গণনার সময় চাপড়া ইউনিয়নের জয়নাবাদ কলোনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় তারিক আহত হয়। তিনি জয়নাবাদ মন্ডলপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

ভোটে বিজয়ী উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের আনারস প্রতীকের সমর্থক ছিলেন তারিক। এছাড়া তিনি চাপড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

হামলার ঘটনায় ২৩ মে নিহতের বড় ভাই টরিক বাদী হয়ে এজাহারে ১২ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরো ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এতে বলা হয়- প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ পিটারের সমর্থক আনিসুর রহমান লালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারিকুল ইসলাম তারিক, তার বড় ভাই তারিকুল ইসলাম টরিক, রাশেদ ও নাজিরুল ইসলাম গুরুত্বর আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তারিককে ঢাকায় রেফার করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুমারখালীতে নির্বাচনি সহিংসতায় আহত সেই যুবকের মৃত্যু

B
BN DESK | 26 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার