Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই 

BN DESK
02 October 2024, 04:52 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই 

নিউজ ডেস্ক: মেহেরপুরে অস্ত্র উদ্ধারের সংবাদে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন। গাংনীতে অস্ত্র ও ধারালো হাসুয়াসহ রাশেদুল ইসলাম (৪৬) নামে এমনই এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্প এ তথ্য জানায়।

আটক রাশেদুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গাংনীর জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। পূর্ব শত্রুতার কারণে এদিন রাশেদুল একই গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসতবাড়ির রান্না ঘরে একটি দেশীয় তৈরি শাটারগান ও একটি হাসুয়া রেখে র‌্যাবকে খবর দেন। অভিযানের সময় রাশিদুলের কথা-বার্তা সন্দেহ হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি আব্দুল আলীমকে ফাঁসানোর কথা স্বীকার করেন। আটক রাশেদুলকে আলামতসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই 

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার