Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একবছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার

BN DESK
21 May 2024, 11:39 PM পড়তে ১ মিনিট
একবছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার

দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। গত এক বছরে মাথা পিছু আয় বেড়ছে ৩৫ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে। 

সোমবার (২০ মে) রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়— এসবের সাময়িক হিসাব তুলে ধরা হয়।

বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। গত অর্থবছরে (২০২২-২৩) চূড়ান্ত হিসাবে টাকায় মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ, এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা।

প্রসঙ্গত, দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিট্যান্স, অর্থাৎ প্রবাসী আয়কেও অন্তর্ভুক্ত করে মোট জাতীয় আয় হিসাব করা হয়। এই আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে হিসাব করা হয়ে থাকে।

মাথা পিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ও বিনিয়োগের উপাত্তও প্রকাশ করা হয়েছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮২ শতাংশ। গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে যা ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

বিবিএসের তথ্য বলছে, জিডিপির বিপরীতে বিনিয়োগের অনুপাত দাঁড়াবে ৩০ দশমিক ৯৮ শতাংশ— যা গত অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ।  দেশজ সঞ্চয়ের অনুপাত হতে পারে ২৭ দশমিক ৬১ শতাংশ— যা গত অর্থবছর ছিল ২৫ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় সঞ্চয় বেড়ে হয়েছে  ৩১ দশমিক ৮৬ শতাংশ হতে পারে। গত অর্থবছর যা ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

একবছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার

B
BN DESK | 21 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার