Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুন্দরবনে ১২০ বোতল কীটনাশক-জালসহ নৌকা জব্দ

BN DESK
07 September 2026, 12:46 PM পড়তে ১ মিনিট
সুন্দরবনে ১২০ বোতল কীটনাশক-জালসহ নৌকা জব্দ

বাগেরহাটের সুন্দরবন থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২০ বোতল কীটনাশক ও ৬০০ মিটার জালসহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।  

সোমবার (১৭ জুন) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এস সরঞ্জামাদি জব্দ করা হয়।

বন কর্মকর্তাদের ধারণা, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে এই চক্রের সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। তবে পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, পশুর নদীতে একটি ডিঙি নৌকায় চারজন লোক ছিলেন। সন্দেহ হলে তাদের নৌকা থামাতে বলা হয়। এ সময় তারা দ্রুত নৌকা বেয়ে  কাইনমারী খালের মোহনায় নৌকা পানিতে ডুবিয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু সেখানে আমরা পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দুপাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যান। এ সময় নৌকা থেকে ১০৩ বোতল রিপকর্ড, ১৭ বোতল অ্যাগ্রোমের্থিন যা খুবই শক্তিশালী বিষ (কীটনাশক) ও মাছ ধরার ৬০০ মিটারের আটটি নিষিদ্ধ টোনা জালসহ মাছ শুঁটকি করার ১৮টি চাটাই জব্দ করা হ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক খোঁজাখুজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। পালিয়ে যাওয়াদের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সুন্দরবনে ১২০ বোতল কীটনাশক-জালসহ নৌকা জব্দ

B
BN DESK | 18 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার