Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যবসায়ীকে বোমা ও কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

BN DESK
31 August 2024, 09:54 AM পড়তে ১ মিনিট
ব্যবসায়ীকে বোমা ও কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নিউজ ডেস্ক:  মেহেরপুরের গাংনীত পৌর শহরের চৌগাছা গ্রাম থেকে জহিরুল ইসলাম মিঠু নামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা ও কাফনের কাপড় পাওয়া যায়।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টায় ব্যাগটি উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪নং ওয়ার্ডের হাসান সরোয়ারের ছেলে ও গাংনী বাজারের ঔষধ ব্যবসায়ী।

জহিরুল ইসলাম মিঠু বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশের সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয় দেখানোর জন্য কেউ এটা করতে পারে। দুস্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ব্যবসায়ীকে বোমা ও কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার