Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রেণিকক্ষে গাঁজা সেবন; দপ্তরির দাবি এডিট করা

BN DESK
02 September 2026, 06:32 AM পড়তে ১ মিনিট
শ্রেণিকক্ষে গাঁজা সেবন; দপ্তরির দাবি এডিট করা

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি জুনায়েদ মিয়ার গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে দপ্তরি বলছেন ভিডিওটি মিথ্যা ও এডিট করা।

উপজেলার এলংজুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়ার ছেলে জুনায়েদ মিয়া। ২০১৪ সালে তিনি বড়হাত কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে যোগদান করেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে শ্রেণিকক্ষে প্রায়ই গাঁজা ও ইয়াবা সেবন করতেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, জুনায়েদ মিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিবাদ করলে হুমকি-ধমকি ও মারধরের শিকার হতে হতো। তিনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেলের ছোট ভাই বায়েজিদ ভূঁইয়া ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে বেড়াতেন।

এ বিষয়ে দপ্তরি জুনায়েদ মিয়া ঘটনাটি মিথ্যা দাবি করেন। তিনি বলেন, ভিডিওটি এডিট করা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া আক্তার জানান, ভিডিওটিিতিনি এখনোও দেখেননি। হয়তো স্কুল সময়ের পর তিনি এ ধরনের কাজ করেছেন। যদি করেও থাকেন তাহলে সাবধান করে দিবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কাজ মেনে নেওয়া যায় না। যদি এমন কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শ্রেণিকক্ষে গাঁজা সেবন; দপ্তরির দাবি এডিট করা

B
BN DESK | 11 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার