Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোরেলগঞ্জে ইটভাটা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
মোরেলগঞ্জে ইটভাটা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইটভাটা থেকে রাকিব শিকদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। রোববার ১০টার দিকে কাঠালতলা এলাকায় ভাটা শ্রমিকরা রাকিব শিকদারের মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। রাকিব কাঠালতলা গ্রামের মন্টু শিকদারের ছেলে। সে তার পিতার সাথে ভ্যান শ্রমিকের কাজ করে সংসার চালাতে সহযোগিতা করত।

খবর পেয়ে থানা পুলিশ বেলা ১২টার দিকে রাকিবের মরদেহ হেফাজতে নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠায়।

এ বিষয়ে রাকিবের বাবা মন্টু শিকদার ও মা লিলি বেগম বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ ছিলো। সকালে ইটভাটার মাঠে তার মরদেহ পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রাকিব শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বলে অনেকে দাবি করেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোরেলগঞ্জে ইটভাটা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার