Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসচাপায় প্রাণ গেল পিকআপের চালক ও হেলপারের 

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
বাসচাপায় প্রাণ গেল পিকআপের চালক ও হেলপারের 

মফস্বল ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় পিকআপচালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই উপজেলার মলাংপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান মিয়া (২৩) ও মৃত ওয়ারিশ মিয়ার ছেলে সাদিক মিয়া (৩৫)।

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ একটি বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিকল হয়ে যায়। পরে চালক ও হেলপার মহাসড়কের পাশে পিকআপ দাঁড় করিয়ে ত্রুটি সারাচ্ছিলেন।

এসময় সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাসচাপায় প্রাণ গেল পিকআপের চালক ও হেলপারের 

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার