Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরার হিজলদি সীমান্তে তিন নারী আটক

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরার হিজলদি সীমান্তে তিন নারী আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে তিনজনই নারী।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল তাদের আটক করেন।

আটককৃতরা হলেন-শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মোঃ মনিরের কন্যা মোছাঃ মনিকা খাতুন (২১), মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার কন্যা মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫)। গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে ওই তিনজন নারীকে আটক করে বিজিবি।  

ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরার হিজলদি সীমান্তে তিন নারী আটক

B
BN DESK | 09 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার