Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

BN DESK
03 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের  আটটি  ট্যাঙ্কার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের অদূরে খুলনাগামী মালবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত তিনটার দিকে ডাউন সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।

চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ৬ ঘণ্টার বেশি সময় পার হলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। এছাড়া বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আটকে পড়া ট্রেনের যাত্রীরা পড়েছেন বেশ ভোগান্তিতে।

লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আনসারবাড়িয়া স্টেশনের কার্যক্রম না থাকায় এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধারে কাজ চলছে। উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার