Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়

BN DESK
03 September 2026, 02:37 AM পড়তে ১ মিনিট
চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়

কু‌ষ্টিয়ায় চিনি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে মিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিমের ভাই আলিফকে (৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৩ জুলাই) দুপুর ১টার দি‌কে দৌলতপুর উপ‌জেলার আল্লারদর্গা সোনাইকু‌ন্ডি গ্রা‌মে এ ঘটনা ঘটে।

প্রতি‌বেশি জুয়েল আলী বলেন, দুপু‌রে বাড়ির লোকজন যার যার কা‌জে ব‌্যস্ত ছি‌লেন। এ দিকে ওই দুই শিশু ঘ‌রের ম‌ধ্যে খেলছিল। এক পর্যায়ে চিনি ভেবে তারা ঘ‌রে রাখা ইদুর মারার বিষ খেয়ে ফেলে।পরে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে এলে চি‌কিৎসাধীন অবস্থায় মি‌মের মৃত‌্য হয়।

অসুস্থ আলিফ‌ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চিনি ভেবে বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার