Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমারখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 02:18 AM পড়তে ১ মিনিট
কুমারখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধে ধান কাটার সময় সংঘবদ্ধ হামলায় ইউনুস আলী শেখ নামে একজন নিহত হয়েছে। শনিবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইউনুস সেখানকার খোর্দ্দবনগ্রামের মৃত আকবর শেখের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। তবে হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত ইউনুসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, ছেলে-মেয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও ধান কাটা নিয়ে সংঘর্ষে ইউনুস আলী নামে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুমারখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজনকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার