Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

BN DESK
04 September 2026, 05:11 PM পড়তে ১ মিনিট
বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

জামালপুরের বকশীগঞ্জে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মাসুদ উল হাসানের উপর হামলা, মারপিট, ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলার আসামি আতিক মিয়া ও মাসুমা ইয়াছমিন স্মৃতি এই হামলা চালায়। এই ঘটনায় রাতেই নামীয় চারজনসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান।

জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইলে যোগে বাসায় ফিরছিলেন সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান। রাসেল আমিনের মার্কেটের সামনে পৌছাঁ মাত্র আগে থেকেই উৎপেতে থাকা একাধিক মামলার আসামি সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়া সাংবাদিক মাসুদের উপর অতর্কিত হামলা চালায়।

তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরো ৪-৫ জন দুস্কৃতকারী ছিল। তারা সকলে সাংবাদিক মাসুদকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে।

এক পর্যায়ে তার তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে সাংবাদিক মাসুদকে হত্যার জন্য হাতে ও পিঠে আঘাত করে।

এ সময় মোটরসাইকেল ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সাংবাদিক মাসুদের ডাকচিৎকারে পথচারী, সহকর্মী সাংবাদিক ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের কবল থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় রাতেই বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদ উল হাসান। সকল আসামির গ্রেফতার দাবি জানিয়েছেন সকল সাংবাদিকরা।

বকশীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

B
BN DESK | 08 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার