Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

BN DESK
03 September 2026, 03:14 AM পড়তে ১ মিনিট
শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে ঘটনাটি ঘটে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

এরশাদ ওই গ্রামের আব্দুর রহমান ওরফে বড়গেল্লার ছেলে। তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। তিনি কৃষি কাজ করে সংসার চালাতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে এরশাদ মিয়া তার বসতঘরের বিদ্যুতের মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে যান। এ সময় ছেড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার সাইফুল্লাহ অমিও জৌতি বলেন, (এরশাদ) হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ঘটনাস্থল হতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

B
BN DESK | 16 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার