Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

BN DESK
04 September 2026, 05:11 PM পড়তে ১ মিনিট
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শোভা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও ইউনিয়নের হাতিখলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শোভা আক্তার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। শোভা মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, শোভা আক্তার দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষ করে বাড়িতে না গিয়ে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ রেলপথে হেঁটে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আসে। ট্রেন চালক সতর্ক সংকেত দিলেও সে রেল লাইন থেকে সরতে পারেনি। ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিঁটকে পড়ে সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

B
BN DESK | 11 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার