Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

BN DESK
04 September 2026, 05:01 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় কৃষক আ. মান্নান হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মনোয়ারা খাতুন, হজরত আলী ও ইউসুফ আলী। আসামিরা সবাই পলাতক।

জানা যায়, ধোবাউড়া উপজেলার সোহাগী পাড়ায় জমি সংক্রান্ত পূর্ববিরোধে ২০০৯ সালের ৩ জুন আ. মান্নান তার নিজ জমিতে কাজ করার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় আ. মান্নান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরদিন নিহতের স্বজন মাওলানা মো. আ. হাই ধোবাউড়া থানায় ১৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পলাতক থাকা অবস্থায় আরও দুই আসামি রায় ঘোষণার আগেই মৃত্যুবরণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় নারীসহ ৩ জনের যাবজ্জীবন

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার