Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি, ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত

BN DESK
08 October 2024, 01:02 PM পড়তে ১ মিনিট
ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি, ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার রাত ৮টায় মনিরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে দায়িত্ব পালন করছিলেন শেখ মনির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের সংবাদের ফেসবুক পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। পরে সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে কটূক্তি, ঝালকাঠি উপজেলার কর্মচারী বরখাস্ত

B
BN DESK | 07 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার