Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

BN DESK
03 October 2024, 07:38 PM পড়তে ১ মিনিট
জামালপুরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছামিউল ইসলামের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে বিদ্যালয় মাঠে গিয়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ, মঞ্জিলা, মনিরা জাহান, ফারিনা, রাইহাতুন জান্নাত মাধুর্য। 

শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় তাদের বিদ্যালয় পরিচালনায় ব্যহত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে দায়ের করা নাশকতা মামলায় গত মঙ্গলবার রাতে পুলিশ আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছামিউল ইসলামকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

B
BN DESK | 03 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার