Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
15 August 2024, 03:02 PM পড়তে ১ মিনিট
বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  সিলেটে বিশ্বনাথের নওধার পূর্বপাড়া গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে নিরুজ্জামান লিলু (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

১৪ আগস্ট, বুধবার রাত ৯টায় এশার নামাজ পড়ে রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান লিলু উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ও রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

নিহতের ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে চাচা বাড়িতে রওয়ানা দেন। এ সময় বাড়ির রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে কয়েকজন দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 15 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার