Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

BN DESK
15 October 2024, 08:10 PM পড়তে ১ মিনিট
বাউফলে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

পটুয়াখালীর বাউফলের মদনপুর ইউনিয়নে এক স্কুল ছাত্রীকে (১০) ধর্ষনের অভিযোগে ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসাইনকে  (৪৫) দল থেকে অব্যহতি দিয়েছে উপজেলা কমিটি।

সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান বলেন, ধর্ষণের অভিযোগ থাকায় মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার কারণে দলের বদনাম হচ্ছিলো। 

উল্লেখ্য, মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ও সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন সম্প্রতি মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এর আগেও বিভিন্ন সময় তিনি ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ অক্টোবর অভিযুক্ত আনোয়ার হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ধর্ষিত ছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করেন, ধর্ষিতা শিশু ও তার বাবা-মা থানায় উপস্থিত হয়ে ওসিকে বিস্তারিত জানিয়েছেন। তারপরেও রহস্যজনক কারণে এজাহারে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এমনকি লিখিত এজাহারটি তাদেরকে পড়ে শুনানো হয়নি।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, ভিকটিম এর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ বিষয় পরবর্তী আইনত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

B
BN DESK | 15 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার