Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরদোর পরিষ্কার করার জিনিস যেভাবে গুছিয়ে রাখবেন

BN DESK
02 September 2026, 11:04 PM পড়তে ১ মিনিট
ঘরদোর পরিষ্কার করার জিনিস যেভাবে গুছিয়ে রাখবেন

লাইফস্টাইল ডেস্ক: প্রায় সময় দেখা যায় পরিষ্কার করার নানান ধরনের তরল বা যন্ত্র একের অধিক ঘরে পড়ে আছে। এগুলো যেমন জায়গা দখল করছে তেমনি ব্যবহারও হয়ত করা হচ্ছে না।

এই অবস্থা থেকে উত্তরণের রয়েছে উপায়ঃ ঘরের বিভিন্ন জায়গায় যেসব পরিষ্কারকের বোতল, ঝাড়ু, ময়লা তোলার বেলচা ছড়িয়ে ছিটিয়ে আছে, সব এক জায়গায় করুন- এর মধ্যে শুধু পুরিষ্কার করার কোনো তরলই নয়, সাথে স্পঞ্জ, ডাস্টার, ঝাড়ু পরিষ্কার করার কাপড় বা তোয়ালে সব যুক্ত হবে।
দ্বিতীয় ধাপ হল- এগুলো আলাদা করে ফেলা। যেমন- মেঝে পরিষ্কারক একসাথে রাখা, জীবাণু দূর করার জিনিসগুলো আলাদা করা ইত্যাদি।

নিজের পরিষ্কার করার অভ্যাস মূল্যায়ন: পরিষ্কারের কাজে কোন জিনিসগুলো বেশি কাজে লাগানো হয় সে হিসেবে জিনিস সাজাতে হবে। আমাদের অভ্যাস হল কমোড পরিষ্কারক বাথরুমে রাখা। এছাড়া বাকি সব কিছু হয়ত রান্নাঘরের তাকে কোথাও জায়গা করে নেয়। তাই এসব জিনিস সাজাতে হবে প্রয়োজনের গুরুত্ব বিবেচনা করে। যেটা কম ব্যবহার হয় সেটা পেছনের সারিতে রাখা যেতেই পারে।

একই জিনিস অধিক থাকলে: যদি একই রকম পরিষ্কারকের তিন চারটি বোতল থাকে আর প্রতিটাতে যদি কিছু পরিমাণ পরিষ্কারক থেকে যায়, সেক্ষেত্রে সবগুলো বোতল থেকে একটি বোতলে তরল ঢেলে বাকিগুলো ফেলে দিতে পারেন।

বিভিন্ন কাজ করা যায় এমন পরিষ্কারক কেনা: যদি পরিষ্কারক কেনার পরিমাণ কমাতে চান, তবে একই পণ্য বিভিন্ন কাজ করে এমন পরিষ্কারক বেছে নেওয়া উচিত। কোনো কোনো পণ্য দিয়ে একই সাথে মেঝে টাইলস বেসিন পরিষ্কার করা যায়। এমন পরিষ্কারক কিনলে বাসায় যেমন রাখার জায়গা কম লাগে, তেমনি সাশ্রয়ী হয়।

ঘন পরিষ্কারক কেনা: যেসব পরিষ্কারক পানিতে মিশিয়ে ব্যবহার করতে হয়, সেগুলো ছোট বোতলে পাওয়া যায়। ফলে অল্প জায়গায় রাখা যায়। আর প্রয়োজন মতো পানিতে মিশিয়ে ব্যবহার করলেই হয়।

পরিষ্কার করার হাতিয়ার: বড় ঝাড়ু, মগ, ঘর মোছার বালতি এমনকি ভ্যাকুয়াম ক্লিনার ঘরের অপ্রয়োজনীয় জায়গা নষ্ট করে। তাই ঝাড়ু বা মগ পুরান হলে জমিয়ে না রেখে ফেলে দিতে পারেন। এই ধরনের পণ্য একের অধিক রাখার প্রয়োজন নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ঘরদোর পরিষ্কার করার জিনিস যেভাবে গুছিয়ে রাখবেন

B
BN DESK | 15 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার