Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

সাতক্ষীরার শ্যামনগরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদয় কুমার বৈদ্য (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামে এঘটনা ঘটে।

নিহতের নাম উদয় কুমার বৈদ্য (৫৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের মৃত হাজরা বৈদ্যের ছেলে।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, উদয় কুমার বৈদ্য বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় অসাবধানবশতঃ রাস্তার উপরে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে হাতের স্পর্শ ঘটলে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় উদয় বৈদ্য।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

B
BN DESK | 24 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার