Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইডিবি থেকে ২৮ দশমিক ৯ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ

BN DESK
01 May 2024, 12:46 AM পড়তে ১ মিনিট
আইডিবি থেকে ২৮ দশমিক ৯ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) থেকে ২৮ দশমিক ৯ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। যা বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ তিন হাজার ১৭৯ কোটি টাকা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে আইডিবি'র বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা ২০২৪-এ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ডা. মনসুর মুহতার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ডা. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

‘রুরাল অ্যান্ড প্রি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-সেকেন্ড ফেইজ’ শীর্ষক প্রকল্পে এ ঋণ দিচ্ছে আইডিবি।সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হবে প্রকল্পটি।

প্রকল্পটির মাধ্যমে দেশের পল্লী ও শহরতলী এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতকল্পে সাশ্রয়ী গৃহনির্মাণ ঋণ প্রদান করা হবে। এটির বাস্তবায়নের ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা সম্ভব হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

আইডিবি থেকে ২৮ দশমিক ৯ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ

B
BN DESK | 30 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার