Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজকের বৃষ্টিভেজা দিনে বানিয়ে ফেলুন চিংড়ি খিচুড়ি

BN DESK
02 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
আজকের বৃষ্টিভেজা দিনে বানিয়ে ফেলুন চিংড়ি খিচুড়ি

বৃষ্টির দিনের দুপুরে, অতিথি আপ্যায়নে এমনকী শিশুর টিফিনেও রাখতে পারেন চিংড়ি খিচুড়ি। এর রান্নার প্রক্রিয়াও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি খিচুড়ি রান্নার

রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- আধা কেজি

পোলাওর চাল- ২ কাপ

মসুর ডাল- আধা কাপ

মুগ ডাল- ১ কাপ

তেল- পরিমাণমতো

ডিম- ১টি

আদা বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

 

যেভাবে তৈরি করবেন

চিংড়ি কেটে ধুয়ে নিতে হবে। এবার তাতে আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। আধা সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজকের বৃষ্টিভেজা দিনে বানিয়ে ফেলুন চিংড়ি খিচুড়ি

B
BN DESK | 27 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার