Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে হামলার শিকার হলেন ফটো সাংবাদিক 

BN DESK
01 September 2026, 07:37 PM পড়তে ১ মিনিট
যশোরে হামলার শিকার হলেন ফটো সাংবাদিক 

নিউজ ডেস্ক:   যশোর শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তর ও সমাজের কথা’র ফটো সাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। 

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফটো সাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানান, মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এসময় কয়েকজন যুবক মারামারি শুরু করেন। তাদের ছবি তুলছিলেন পরাগ। ছবি তোলা দেখে কয়কেজন যুবক লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসে। তারা ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলোপাতাড়ি মারপিট করে।

এসময় পরাগের ক্যামেরা ভাঙচুর করা হয়। এরপর কয়েকজন সহকর্মী এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পরাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনার পর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফটোসাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে হামলার শিকার হলেন ফটো সাংবাদিক 

B
BN DESK | 20 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার