Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:51 PM পড়তে ১ মিনিট
সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

সিলেটের নগরের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে আবু হানিফ মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান। তিনি বলেন, ‘আজ সকাল ১১টার দিকে আবু হানিফ নামের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলেও তিনি জানান।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার