Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে অনৈতিক সম্পর্ক, গাছে বেঁধে মারধর

BN DESK
03 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে অনৈতিক সম্পর্ক, গাছে বেঁধে মারধর

ছাত্রের মায়ের সঙ্গে এক শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। অনৈতিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে এ ঘটনা ঘটে। সারা রাত এভাবে বেঁধে রাখার পর সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহিণীর স্বামী ঢাকায় শ্রমিকের কাজ করেন। মাদরাসা শিক্ষক দীর্ঘদিন ধরে তার নবম শ্রেণির ছেলেকে প্রাইভেট পড়াচ্ছিলেন।

একপর্যায়ে ওই গৃহিণী ও শিক্ষক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের জেরে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ওই শিক্ষক গৃহিণীর বাড়িতে যান।  শিক্ষক আসার ঘটনা  স্থানীয় লোকজন টের পেয়ে গৃহিণীর বাড়িতে জড়ো হন।  পরে তারা ওই দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। শনিবার সকালে খবর পেয়ে কুমারখালী থানা–পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই গৃহিণী ও শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, এই খবর শুনে তাদের দেখতে ওই বাড়িতে মানুষ ভিড় করেন। অনেকে মোবাইলফোনের ক্যামেরায় ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। এই ছবি ও ভিডিও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

 

গৃহিণী বলেন, ‘শিক্ষকের কাছে তার ছেলে অনেক দিন ধরে প্রাইভেট পড়ছে। তবে আজই প্রথম রাতে বাড়ি এসেছেন শিক্ষক।’

এই বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, এক মাদরাসা শিক্ষক ও এক নারীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন উৎসুক জনতা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষককে অনৈতিক সম্পর্ক, গাছে বেঁধে মারধর

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার