Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাগুরায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য আটক

BN DESK
03 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
মাগুরায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য আটক

নিউজ ডেস্ক: মাগুরা-যশোর মহাসড়কের ভায়না মোড় এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় প্রসাধনী সামগ্রী, চকলেট, থ্রিপিসসহ ও কম্বল, শাড়িসহ বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এসব জব্দ করে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সেনাবাহিনীর ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্প অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাদ জাইম।

তিনি জানান, যশোর থেকে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী ঢাকায় পাঠানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় প্রায় ৪০ প্রকার চকলেট, থ্রিপিস, কম্বল ও শাড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দ হওয়া মালামাল মাগুরা থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মাগুরায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য আটক

B
BN DESK | 01 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার