Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 May 2024, 11:57 PM পড়তে ১ মিনিট
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বসিন্দা তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থাকতেন। সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 10 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার