Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশাল মেডিকেলে নবজাতক রেখে উধাও মা 

BN DESK
03 September 2026, 10:13 PM পড়তে ১ মিনিট
বরিশাল মেডিকেলে নবজাতক রেখে উধাও মা 

বরিশাল প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে রেখে প্রসূতি মাসহ স্বজনরা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার ভোরে হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবা কেন্দ্রে ওই শিশুটিকে ভর্তি করায় তার স্বজনরা। এরপর রোববার পর্যন্ত শিশুর মাসহ কোনো স্বজনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রের সেবিকা ইনচার্জ জয়নব বিবি। 

তিনি বলেন, শনিবার দিনগত রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়। মাত্র ৬০০ গ্রাম ওজনের শিশুকন্যাকে ভোরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালের পর থেকে কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হয়। তারা আসার কথা বলেও  রোববার দুপুর ১টা পর্যন্ত কেউ আসেনি।  সকালের পর থেকে ওই নম্বরে কল করা হলেও কেউ রিসিভ করেনি। 

তিনি জানান, ভর্তির সময় শিশুটি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা চম্পার সন্তান হিসেবে উল্লেখ ছিল। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। শিশুর অবস্থাও বেশি ভালো না। শিশুর চিকিৎসা ব্যয় হাসপাতাল থেকে করা হচ্ছে। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘খবরটি শুনেছি। আমি যাচ্ছি, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বরিশাল মেডিকেলে নবজাতক রেখে উধাও মা 

B
BN DESK | 05 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার